ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার – ফরিদপুর 

ফরিদপুরের সালথা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগ সড়ক ও প্রবেশপথগুলোতে এ চেকপোস্ট কার্যক্রম চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

চেকপোস্টগুলোতে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। তবে অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা আইনভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, অপরাধ প্রতিরোধ, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের নাশকতা রোধের লক্ষ্যেই এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে যৌথ বাহিনীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম থাকলে এলাকায় অপরাধমূলক তৎপরতা কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন তৎপরতা জনমনে আস্থা তৈরি করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি

আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬