ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

*ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা থেকে সাতজন মাদক ব্যবসায়ী যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন হোসেন বিজয় নগরকান্দা -ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর, ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার মধ্যরাত): ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকা থেকে ১৭ জানুয়ারি ২০২৬ যৌথবাহিনীর বিশেষ অভিযানে ০৭ জন মাদক সংশ্লিষ্ট অপরাধীকে আটক করা হয়েছে। মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য এবং অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বিগত কয়েক দিন ধরে নগরকান্দা আর্মি ক্যাম্পে তালমা এলাকার এই মাদক ব্যবসা নিয়ে একাধিক অভিযোগ আসছিল। বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে আসে, চক্রটি এলাকার যুব সমাজকে ব্যবহার করে মাদক বিক্রির একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে।

উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ধারণ করে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে, নগরকান্দা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ০৭ জনকে হাতেনাতে তালমা রেলস্টেশনের পাশ থেকে থেকে মাদক বিক্রি এবং সেবনের সময় সময় আটক করা হয়। পরবর্তীতে আরো জানা যায় যে, তারা এই মাদক গোপালগঞ্জ, মোকসেদপুর, ফরিদপুর, ভাঙ্গা থেকে নিয়ে আসে এবং নগরকান্দার তালমা এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে। তাদের শরীর তল্লাশি করে ২০০ এর অধিক ইয়াবা ট্যাবলেট, ৭০০০ এর অধিক অবৈধ টাকা, ০৩টি অ্যান্ড্রয়েড ফোন এবং ১০টি বাটন ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে— ——- আটককৃত সকল আসামীকে ফরিদপুরের নগরকান্দা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

*ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা থেকে সাতজন মাদক ব্যবসায়ী যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক*

আপডেট সময় : ০৩:৪৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬