ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে নির্যাতনের অভিযোগ শশুর ও দেওরের বিরুদ্ধে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর। 

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামে সৌদি প্রবাসী মোঃ ওমর ফারুকের স্ত্রী হাসনা বেগম (৪০) ও কন্যা সুরাইয়া আক্তার মিমকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে শশুর ও দেওরের বিরুদ্ধে । অভিযোগে বলা হয়, বিভিন্ন সময় মারধর, হুমকি-ধামকি এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন তারা।

ভুক্তভোগী হাসনা বেগম জানান, ২০১০ সালে তার বিয়ে হয়। বিয়ের পর শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সময় উপার্জিত অর্থ শ্বশুর মোঃ সিরাজুল ইসলাম (৭৫)-এর কাছে পাঠাতেন। পরে অর্থের হিসাব চাইলে বাবা-ছেলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ২০১৮ সাল থেকে অর্থ সরাসরি হাসনা বেগমের কাছে পাঠানো শুরু হলে তার ওপর নির্যাতন বেড়ে যায় বলে অভিযোগ।

তিনি আরও বলেন, সম্প্রতি তাদের বাড়ির টয়লেটের মাটির নিচ দিয়ে যাওয়া পাইপ ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে গেলে শশুর মোঃ সিরাজুল ইসলাম (৭৫) ও মোঃ সাইফুল ইসলাম (৩২) তাকে মারধরের চেষ্টা করেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তার কন্যাকেও আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এর আগেও একাধিকবার হাসনা বেগম ও তার কন্যার ওপর হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা মোঃ সিরাজুল ইসলামের কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের প্রতি হুমকি-ধামকি দেন, তিনি আরো বলেন সাংবাদিক আমার কি করতে পারে এটাও আমি দেখে নেব। এ সময় মোঃ শহীদুল্লাহ বেপারী (৪৫) ও মোঃ সাইফুল ইসলাম (৩২) সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্তা করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে নির্যাতনের অভিযোগ শশুর ও দেওরের বিরুদ্ধে।

আপডেট সময় : ০১:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬