৫৪ নং ওয়ার্ডে ছাত্রদল নেতা মারুফ সরকার তানজিলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইমন চৌধুরী
শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ৫৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মারুফ সরকার তানজিল। তার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতের বস্ত্র বিতরণ করা হয়েছে।
৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কনকনে শীতে কম্বল পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
এ সময় মারুফ সরকার তানজিল বলেন, “শীত শুধু ঋতু নয়, দরিদ্র মানুষের জন্য এটি এক কঠিন পরীক্ষা। ছাত্রদল সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন। এলাকাবাসী মারুফ সরকার তানজিলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে ৫৪ নং ওয়ার্ডে ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে মারুফ সরকার তানজিলের এই উদ্যোগ—এমনটাই মনে করছেন সচেতন মহল।

























