ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সমন্বয় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম | ফরিদপুর

ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত ও চলমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, দেশব্যাপী চলমান এলপি গ্যাস সিলিন্ডার সংকট, ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় উন্নয়ন কাজের অগ্রগতি, মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর সুগার মিলের বর্জ্যে চন্দনা নদীর পানি দূষণ ও দেশীয় মাছের ক্ষতির বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়।
এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা খেজুরের রস ও পাখিতে খাওয়া কাঁচা ফল পরিহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সভা শেষে আলোচিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সমন্বয় সভা

আপডেট সময় : ০১:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬