ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

যৌথবাহিনীর বিশেষ অভিযানে ফরিদপুরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম -ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে অবৈধ সিগারেট ও নিষিদ্ধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি ২০২৬, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর সদর উপজেলার এস এ পরিবহন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ফরিদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের একটি দলকে সঙ্গে নিয়ে এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফরিদপুরে অবৈধ সিগারেটের একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। খবরের সত্যতা যাচাই করে যৌথবাহিনী নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসে থাকা বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—

১০,০০০ শলাকা স্টার ব্র্যান্ডের অবৈধ সিগারেট,

১০,০০০ শলাকা ডার্বি ব্র্যান্ডের অবৈধ সিগারেট,

২২,০০০ শলাকা আকিজ বিড়ি।

জব্দকৃত এসব অবৈধ তামাকজাত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানকালে অবৈধ সিগারেটের অর্ডার ও চালান প্রেরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ বদর উদ্দিন খালাসি (৪৫) ও আব্দুল লতিফ মিয়া (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ বদর উদ্দিন খালাসিকে ২৫ হাজার টাকা এবং আব্দুল লতিফ মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ সিগারেট ও বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বিত উদ্যোগে অবৈধ পণ্য ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

অভিযান শেষে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ পণ্য, চোরাচালান ও ভেজাল দ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যৌথবাহিনীর বিশেষ অভিযানে ফরিদপুরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬