ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

নগরকান্দায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাংগি গ্রামে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুজন নামের এক কৃষক ক্ষেতে পেঁয়াজ লাগাতে এসে প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

প্রত্যক্ষদর্শী মোঃ হাবিবুর রহমান জানান, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে সুজন লাশটি দেখতে পেয়ে আমাদের জানায়। আমরা এসে লাশটি দেখে সঙ্গে সঙ্গে নগরকান্দা থানায় খবর দিই। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে নগরকান্দা থানার (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে লাশ পাওয়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। আমরা দ্রুত লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি। তিনি আরো জানান ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬