ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে টি এম এস এস কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি মামলার আসামি খুলনা থেকে গ্রেফতার জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পোস্টাল ব্যালটে ভোট দেবেন ফরিদপুরের ১৭,৯৮৮ ভোটার-কারাগার থেকেও থাকছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেলে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা অন্ধকার নামতেই সক্রিয় মাটি কাটা চক্র হুমকিতে সদরপুরের ফসলি জমি” শিরোনাম: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত কালিয়াকৈরে ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা নগরকান্দায় কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গণভোট পদ্ধতি পরিবর্তনের নির্বাচন, ভোট চুরির সুযোগ নেই: রিজওয়ানা হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার-ফরিদপুর

গণভোটকে সরকার পরিবর্তনের চেয়ে পদ্ধতি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এই গণভোটে ভোট চুরির কোনো সুযোগ নেই এবং এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের পথে বড় পদক্ষেপ।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোট প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সংস্কার, বিচার নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রশাসনিক ভারসাম্য ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতেই জাতীয় পর্যায়ে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই গণভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, জনগণ আরও ক্ষমতায়িত হবে এবং প্রশাসন জবাবদিহির আওতায় আসবে। এর ফলে কোনো একক দল একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে না এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে এবং বড় ত্যাগের বিনিময়ে সেই শাসনের অবসান ঘটেছে। তবে স্বৈরাচার বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করেছে। গণভোটের মাধ্যমে সেই আত্মত্যাগকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য তিনি সবাইকে গণভোটে সরকারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা,পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য প্রচারণা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণভোট পদ্ধতি পরিবর্তনের নির্বাচন, ভোট চুরির সুযোগ নেই: রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৯:২০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬