ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে হাসেম জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষতি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত, সমতাভিত্তিক উন্নয়নে জোর। ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি চান সাহিদা বেগম মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সালথায় গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি রামুতে গরু চুরির অভিযোগ, শালিসে স্বীকার করেও গা-ঢাকা অভিযুক্তরা। ফরিদপুর সদর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী সাহিদা বেগম দুঃসময়ের ত্যাগী নেত্রী সাহিদা বেগম: সংগ্রাম ও সাহসিকতার এক অনন্য প্রতিচ্ছবি ফরিদপুরে রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফরিদপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে।

ফরিদপুর সদরে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (আজ) দুপুর সাড়ে বারোটার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ৫০টি বাইসাইকেল, ৫০ জোড়া বেঞ্চ, ১০০টি প্লাস্টিকের ডাস্টবিন, ২০০টি ছাতা, ২০০ জন শিক্ষার্থীর জন্য খাতা ও কলম, ২০০ জোড়া প্লাস্টিকের স্যান্ডেল বিতরণ করা হয়। এছাড়াও ৫টি ভেন্ডিং মেশিন, ২০টি হুইলচেয়ার, ১০টি সাদা ছড়ি এবং ৫টি পেশেন্ট বেড প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদরে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬