ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

*নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর অন্তগর্ত শাকপালদিয়া এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন নগরকান্দা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর অন্তগর্ত শাকপালদিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ০১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ০১টি কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ০৭টি বর্শা, ০৮টি কাস্তে, ০৬টি রামদা, ০৫টি ছোট ছুরি, ​০৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা, ​০৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়,জানুয়ারি ২০২৬ মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। তথাপি, যৌথবাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তার, ককটেল ও নানা দেশীয় অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে, আজ ২২ জানুয়ারি রাত ০৪৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোট ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তারা হলেন: মো: সহিদ মোল্লা (৬৫), মো: শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো: পারভেজ ফকির (২৫), মো: নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো: ইয়াসিন মোল্লা (১৬), মো: আজিম মোল্লা (২৭), মো: শাজাহান শেখ (৩৬), মো: রবিউল মোল্লা (৩০), মো: ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) এবং জয়নব বেগম (৬০) গ্রামঃ শাকপালদিয়া, ইউনিয়নঃ লস্করদিয়া, উপজেলাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর।

আটক আসামি এবং উদ্ধারকৃত মালামাল নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

*নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর অন্তগর্ত শাকপালদিয়া এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার*

আপডেট সময় : ০৪:১৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬