ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে ৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর

ফরিদপুরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিল (ফেনসিডিলজাতীয় মাদক)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হয়।

তল্লাশীকালে একটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

অভিযানে মাদক বহনে ব্যবহৃত লাল-কালো রঙের একটি হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (পুরাতন ও রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী র‌্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে ৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬