ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

উলিপুরে গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ও তবকপুর ইউনিয়নে ভোটকেন্দ্র পরিদর্শন এবং ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত অবস্থা এবং ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে স্থানীয় গ্রামসমূহে একাধিক উঠান বৈঠক আয়োজন করে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

এ কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রাম পর্যায়ে উঠানবৈঠক আয়োজন ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ প্রচারণা চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকগুলোতে কর্মকর্তারা গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় এবং ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদা করে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ভোটারদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে এ ধরনের মাঠপর্যায়ের তদারকি ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উলিপুরে গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম

আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬