ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের চার আসনে বিএনপি তিন, জামায়াত এক-শান্তিপূর্ণ ভোটে নতুন সমীকরণ গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা জাতীয় সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট সাধারণ মানুষ পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ নকুলহাটি বাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ নির্বাচনী নিরাপত্তায় ফরিদপুরে র‍্যাবের কঠোর নজরদারি: ড্রোন প্রযুক্তিতে চলবে মনিটরিং ফরিদপুর-৩ কৈজুরীর ঘোড়াদহ গ্রামে নায়াব ইউসুফের পক্ষে ধানের শীষের গণসংযোগ। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের

নির্বাচিত হলে ধর্মীয় নেতাদের সরকারি বেতনের ব্যবস্থা ও নজিপুরে হিমাগার স্থাপনের ঘোষণা এবি পার্টি প্রার্থীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁ–২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম বুলু বলেছেন, তিনি নির্বাচিত হলে ইমাম, মোয়াজ্জেমসহ সকল ধর্মীয় নেতাদের সরকারি ভাবে বেতনের ব্যবস্থা করতে জাতীয় সংসদে বিল উপস্থাপন করবেন।
শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৬ নজিপুর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতিবুল ইসলাম বুলু বলেন, “ইমাম ও মোয়াজ্জেমরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তাই আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের জন্য সরকারি বেতন কাঠামো চালুর লক্ষ্যে সংসদে বিল উত্থাপন করবো।”
তিনি আরও বলেন, “নওগাঁ অঞ্চলের কৃষকদের স্বার্থে নজিপুরে একটি আধুনিক আমের হিমাগার এবং আলুর স্টোরেজ স্থাপন করা হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবে এবং ফসল সংরক্ষণে ভোগান্তি কমবে।”
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রতিশ্রুতি দিয়ে এবি পার্টির এই প্রার্থী বলেন, “আমার কাছে আসতে কোনো নেতা বা দালালের প্রয়োজন হবে না। সাধারণ মানুষ সরাসরি, একা একাই আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলতে পারবে।”
তিনি আরও জানান, রাজনীতি হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়—এই লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচিত হলে ধর্মীয় নেতাদের সরকারি বেতনের ব্যবস্থা ও নজিপুরে হিমাগার স্থাপনের ঘোষণা এবি পার্টি প্রার্থীর

আপডেট সময় : ০৬:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬