ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

নির্বাচনী নিরাপত্তায় ফরিদপুরে র‍্যাবের কঠোর নজরদারি: ড্রোন প্রযুক্তিতে চলবে মনিটরিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাঠে সক্রিয় রয়েছে র‍্যাব-১০ সিপিসি ৩ এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‍্যাব-১০, সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার তারিকুল ইসলাম।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে স্কোয়াড কমান্ডার তারিকুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

তিনি আরও জানান, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়েও র‍্যাবের একাধিক টিম মাঠে মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি সন্দেহভাজন যেকোনো তৎপরতার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

এ সময় তিনি সকল প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং গুজব বা উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করেন। এছাড়াও ড্রোন প্রযুক্তির মাধ্যমেও মনি ট্রেডিং করা হবে বলে জানিয়েছেন। র‍্যাবের এই তৎপরতায় ফরিদপুরবাসীর মধ্যে নির্বাচনী নিরাপত্তা নিয়ে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনী নিরাপত্তায় ফরিদপুরে র‍্যাবের কঠোর নজরদারি: ড্রোন প্রযুক্তিতে চলবে মনিটরিং

আপডেট সময় : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬