ফরিদপুর-৩ কৈজুরীর ঘোড়াদহ গ্রামে নায়াব ইউসুফের পক্ষে ধানের শীষের গণসংযোগ।
- আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
আসন্ন সংসদীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোড়াদহ গ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালানো হয়েছে।
কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়। গণসংযোগকালে সিরাজুল ইসলাম বলেন, “আমরা ধানের শীষের কাণ্ডারী নায়াব ইউসুফের পক্ষে সক্রিয়ভাবে মাঠে আছি। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘ ১৭-১৮ বছর পর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, যা গ্রামবাসীর মধ্যে আনন্দের সঞ্চার করেছে। আমরা বিশ্বাস করি, ঘোড়াদহ গ্রামের মানুষ এবার বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করবে।
বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা প্রচারণায় অংশ নিয়ে কৈজুরী ইউনিয়ন যুবদলের নেতা মোঃ সুমন জানান, সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট ও দোয়া প্রার্থনা চাচ্ছি আমরা। সাধারণ মানুষের অভাবনীয় সাড়ায় আমরা জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
এ সময় নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরসহ ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা।
বিজয়ের ব্যাপারে আশাবাদ প্রচারণা শেষে উপস্থিত নেতারা গ্রামবাসীর সাড়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ঘোড়াদহ গ্রামসহ পুরো কৈজুরী ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।


























