ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

আগামীকাল (রবিবার) সারাদেশের মতো ফরিদপুরেও অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। এ উপলক্ষে শনিবার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার সার্বিক প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় এনওসিএস ডা. জ্যোতির্ময় চৌধুরী প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনের বিভিন্ন তথ্য ও কার্যক্রম সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

জেলায় এবার মোট ৩ লাখ ১৮ হাজার ৫০১ জন শিশূকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৮৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৭ হাজার ৬২৮ জন শিশু রয়েছে।

সিভিল সার্জন জানান, কর্মসূচি সফল করতে জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন ও ফরিদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক ব্যক্তিত্ব এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতাও নেওয়া হয়েছে। মসজিদে মসজিদে প্রচারের জন্য ইমামদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অপপ্রচার প্রতিরোধ এবং শতভাগ শিশু যেন এ সেবার আওতায় আসে, সে লক্ষ্যে সংবাদমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, রবিবার সকালে ফরিদপুর সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬