ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর

ফরিদপুর জেলা সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সম্ভাব্য প্রার্থী ও সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু। এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

নূর মোহাম্মদ নুরু বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে গট্টি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং এখন থেকেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও জনগণের প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান বলেও জানান।

সভায় বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপি নেতা ড. মোহাম্মদ শাহ্ আলম মিয়া। তিনি বলেন, দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, বিশেষ করে শামা ওবায়েদ যাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবেন। ব্যক্তিগতভাবে তিনি নূর মোহাম্মদ নুরুকে গট্টি ইউনিয়নের একজন যোগ্য সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ার আলী বলেন, নূর মোহাম্মদ নুরু একজন ভদ্র, শান্ত ও সৎ ব্যক্তি। দীর্ঘদিনের পরিচয়ে তার বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়নবাসীর সমর্থন পেলে নুরু আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীও বক্তব্য দেন। বড় লক্ষণদিয়ার কয়েকজন বাসিন্দা বলেন, আজ দুইটি গ্রামের মানুষ একত্রিত হয়ে নূর মোহাম্মদ নুরুর প্রতি সমর্থন জানিয়েছেন। ভবিষ্যতে গট্টি ইউনিয়নের সব গ্রামের মানুষও তাকে সমর্থন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন খন্দকার রকুজ্জামান, শেখ মাসুদ, হায়দার আলী মাতুব্বর, হাফেজ আমানত, মো. লিয়াকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু

আপডেট সময় : ০৫:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬