ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত

দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ তথ্যআল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে দৈনিক উপচার পরিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সারাদেশের সকল প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরাম-এর সভাপতি মোঃ লিয়াকত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভি-এর ব্যুরো প্রধান শাহারিয়ার অন্তু, আরটিভি-এর জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল-এর সম্পাদক রাজিব আলি রাতুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আমার দেশ-এর ফটোসাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাব-এর দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলু ছিলেন সাহসী ও নীতিনিষ্ঠ সাংবাদিক। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার দায়িত্ব। বাবলু ভাই সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, যা নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বিশেষ অতিথিরা বলেন, বাবলুর সততা, সাহসিকতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। তাঁরা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় তাঁর আদর্শ অনুসরণ করা জরুরি।”
সভাপতির বক্তব্যে মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “মরহুম বাবলু শুধু একজন সম্পাদক নন, তিনি ছিলেন সাংবাদিকদের অভিভাবকসুলভ নেতা। তাঁর রেখে যাওয়া আদর্শ ও নীতিকে ধারণ করেই দৈনিক উপচার এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬