জামালপুরে সদর নির্বাচন চেয়ারম্যান হিসেবে শফিকে দেখতে চান সাধারণ মানুষ
- আপডেট সময় : ১২:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হাসান ,জামালপুর।
জামালপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃসফিউর রহমান শফিকে দেখতে চান সাধারণ ভোটারদের একটি বড় অংশ। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন মতামত পাওয়া গেছে।
ভোটারদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় মোঃ সফিউর রহমান শফি এলাকায় পরিচিত মুখ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো,শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং তরুণদের সংগঠিত করার উদ্যোগ তাঁকে জনপ্রিয় করে তুলেছে বলে দাবি সমর্থকদের।
শহর ও গ্রামাঞ্চলের কয়েকজন বাসিন্দা বলেন,আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। মোঃসফিউর রহমান শফি সেই যোগ্যতা রাখেন বলে আমাদের বিশ্বাস।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,নির্বাচন ঘনিয়ে এলে প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা,দলীয় সমর্থন ও প্রচার-প্রচারণার ওপরই মূলত নির্ভর করবে চূড়ান্ত পরিস্থিতি। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।
এ বিষয়ে মোঃসফিউর রহমান শফি বলেন,সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। দল ও জনগণ চাইলে আমি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করতে প্রস্তুত।
উল্লেখ্য,জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব-নিকাশ। সাধারণ মানুষের প্রত্যাশা—যোগ্য নেতৃত্বের মাধ্যমে সদর উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে।
















