ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা শিবচরে আগুন আতঙ্কে হাসপাতাল থেকে নামতে গিয়ে আহত ৫ রোগী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত মধুখালীতে চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ১

ফরিদপুর শহরে ঈদকে ঘিরে বিশেষ পরিদর্শন: স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করতে পুলিশ সুপারের দিকনির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম

ফরিদপুর

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুর শহরে সাধারণ মানুষের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত হকারমুক্ত রাখতে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

বুধবার (৪ মার্চ ২০২৬) তিনি শহরের বিভিন্ন বাজার, শপিংমল, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে শহরে মানুষের চলাচল ও কেনাকাটার চাপ বেড়ে যায়। তাই ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল, ব্যবসায়ীদের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম এবং শহরের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশেষভাবে ফুটপাত দখলমুক্ত রাখা, যানবাহনের সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, ফরিদপুরবাসী যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের কেনাকাটা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পরিদর্শনকালে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখা, ট্রাফিক বিভাগ ও কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

ঈদকে ঘিরে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর শহরে ঈদকে ঘিরে বিশেষ পরিদর্শন: স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করতে পুলিশ সুপারের দিকনির্দেশনা

আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬