মাদারীপুরে সার বিক্রেতার লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন,ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৪:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় ১০৬ জন খুচরা সার বিক্রেতা তাদের আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সার বিক্রেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের লাইসেন্স বহাল রাখার দাবি জানান।
এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, সদস্য নরুল ইসলাম এবং সার ডিলার নিরান রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে বিক্রেতারা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
পরে বিক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হকের কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
মোবাইল ০১৭১১-০২৭৫১১
তাং ০৫/০৩/২৬ ইং
















