ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক কাম্বোডিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণা — ফরিদপুরের রোমান পাসপোর্ট ও অর্থ হারিয়ে বিপাকে ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা শিবচরে আগুন আতঙ্কে হাসপাতাল থেকে নামতে গিয়ে আহত ৫ রোগী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত মধুখালীতে চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ১

ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুরঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর কোতয়ালী থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সন্ধ্যায় ফরিদপুর কোতয়ালী থানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমির হোসেন, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ডিবি পুলিশের কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন)সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইসা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, কৃষক দলের ফরিদপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা ও মহানগর বিএনপির আরও কয়েকজন নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ইফতার শেষে মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ কোতয়ালী থানায় নামাজ আদায় করেন এবং নামাজ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সৌজন্যমূলক মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬