পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
- আপডেট সময় : ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার, ফরিদপুরঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর একটার দিকে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় যুবদল নেতা কামরুল হাসান বাকেরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় অসহায় ও দুস্থ পুরুষ ও মহিলাদের মাঝে মোট ৫৬০টি শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হান্নান মিয়া এবং সাবেক কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রউফ উন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহাবুব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, মোঃ সিরাজুল ইসলাম বাবলু, ইব্রাহিম মাতুববর, মোঃ কাউছার মাতুববর, মোঃ রহিম শেখ, মোঃ হাবিব শেখ, মোঃ জামাল শেখ, মনি শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ঈদ আনন্দ, ভ্রাতৃত্ব ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি আরও বলেন, ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এলাকাবাসী যদি স্থানীয়ভাবে কোনো সমস্যা সমাধানে ব্যর্থ হন, তাহলে সরাসরি তাকে অবহিত করার আহ্বান জানান।
ঈদ বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।























