ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাণী সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ৫ দিনব্যাপী শিবচর উপজেলা পরিষদের গেইটের সামনে অস্থায়ী এ মাংসের দোকানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

জানা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত মাংস বিক্রি হবে। তবে প্রতি ক্রেতা ২ কেজির বেশি মাংস কিনতে পারবেন না। কম টাকায় মাংস কিনতে পেরে স্বল্প আয়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উদ্বোধনের পরই মাংস কিনতে মানুষের ভীড় জমায় সাধারণ মানুষ।

একাধিক ক্রেতা বলেন,বর্তমানে গরুর মাংসের দাম নাগালের বাইরে। চাইলেই কেনা যায় না। সেখানে ৬৫০ টাকায় মাংস কিনতে পারা খুবই আনন্দের বিষয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে করে স্বল্প আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। ঈদে এখন দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের গরুর মাংস কিনতে বিড়ম্বনায় পড়তে হবে না।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ.এম. ইবনে মিজান জানান, প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী স্বল্পমূল্যে মাংস বিক্রি চলবে। প্রতিদিন ২০০ কেজি করে মাংস বিক্রি করা হবে এবং ভর্তুকির টাকা সরকার প্রদান করবে।

###
শাখাওয়াত হোসেন মোল্লা
শিবচর,মাদারীপুর।
তাং ১৩-০৩-২০২৬
মোবা:০১৭১১-০২৭৫১১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাণী সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

আপডেট সময় : ০৪:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬