ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করার জন্য কাজ করছে সরকার; মাদারীপুরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি ” খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ফরিদপুরে চাঞ্চল্য সৃষ্টিকারী রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার আসামি পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা নগরকান্দর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ৭ নং রামনগর ইউনিয়ন! জামালপুর পৌর সদরবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সফিউর রহমান শফি ফরিদপুরে প্রবাসীর পরিবারের ওপর সশস্ত্র হামলা আহত ৩, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ। ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশারের ঈদ শুভেচ্ছা ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের ঈদ শুভেচ্ছা

ফরিদপুরে চাঞ্চল্য সৃষ্টিকারী রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চাঞ্চল্য সৃষ্টিকারী রাজু হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন ফরিদপুরের পুলিশ সুপার।
সোমবার (১৬ মার্চ) বেলা ২টা ২ মিনিটে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কোতয়ালী থানার মামলা নম্বর-১৫, তারিখ ০৩ মার্চ ২০২৬ খ্রি., ধারা ৩০২/৩৪ পেনাল কোডে দায়েরকৃত হত্যা মামলার তদন্ত অগ্রগতি, রহস্য উদঘাটন এবং গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে এবং ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন পুলিশ সুপার এবং মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে চাঞ্চল্য সৃষ্টিকারী রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার আসামি

আপডেট সময় : ০৯:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬