সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা আবজাল হোসেন খান পলাশ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৬৫ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা আবজাল হোসেন খান পলাশ। সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
আবজাল হোসেন খান পলাশ ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি জেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
















