ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছদ্মবেশে অভিযান: খালি গায়ে কৃষক সেজে পলাতক ডাকাত গ্রেপ্তার, পুলিশের প্রশংসা ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে অনিয়মের অভিযোগ একই প্রতিষ্ঠানের পুনঃপুন কাজ পাওয়া নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরালো ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: দৃষ্টিনন্দন আয়োজন, দর্শনার্থী বাড়াতে বিশেষ উদ্যোগ গোয়ালচামটে সড়কের পাশে ময়লার স্তূপ: জনস্বাস্থ্য হুমকির মুখে, দ্রুত ব্যবস্থা চায় নগরবাসী পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সদরপুরে সাংবাদিকদের ওপর হামলা: ক্ষমা চেয়ে রক্ষা, বর্জন কর্মসূচি প্রত্যাহার—সতর্ক বার্তা দিলেন সাংবাদিকরা ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ’র ফরিদপুর জেলা সফর, নানা কর্মসূচিতে অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ এক দিনের সফরে ফরিদপুর জেলায় এসে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, প্রকল্প উদ্বোধন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন। জেলায় পৌঁছে প্রথমেই ভাঙ্গা উপজেলার শরীফাবাদ এলাকায় “দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। শরীফাবাদ হ্যালন ফকিরের বাড়ি সংলগ্ন খাল হয়ে খারদিয়া, শাহজাহান শেখের বাড়ি হয়ে কুমার নদ পর্যন্ত এবং ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা থেকে মকরমপট্টি পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে দেশে এক নতুন সবুজ বিপ্লবের সূচনা হবে। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যারাই এতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, ফরিদপুরের যৌথ আয়োজনে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে কবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি জসীম কমপ্লেক্স ও সোজন বাদিয়ার ঘাট পরিদর্শন করেন।
এরপর মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সফরের শেষ পর্যায়ে তিনি ফরিদপুর সার্কিট হাউজে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ’র এ সফরকে ঘিরে জেলার প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ’র ফরিদপুর জেলা সফর, নানা কর্মসূচিতে অংশগ্রহণ

আপডেট সময় : ০৩:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬