ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম বিলনালিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ এপ্রিল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর সদর উপজেলার পশ্চিম বিলনালিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী ১১ এপ্রিল (শনিবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উভয় শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুল কাশেম সরদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, ফরিদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোশারফ হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এডহক কমিটির সভাপতি এবং ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ মামুন অর রশিদ মামুন।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে অত্র এলাকার যুবসমাজ সার্বিক সহযোগিতা প্রদান করছে।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণকে স্ববান্ধব উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন এবং পশ্চিম বিলনালিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পশ্চিম বিলনালিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ এপ্রিল।

আপডেট সময় : ০২:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬