ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

ফরিদপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাষানচর বাজার এলাকায় দিন-রাত অবৈধভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি ও ভরাট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোশারফ নামের এক ব্যক্তি, যাকে এলাকায় প্রভাবশালী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত বলা হয়, তার নেতৃত্বেই আশেপাশের বিভিন্ন এলাকায় ভেকু ও ড্রেজার দিয়ে এসব অবৈধ উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে এলাকার পরিবেশ ও অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

তারা আরও জানান, অবাধে মাটি কাটার কারণে এলাকার রাস্তা ভেঙে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। পাশাপাশি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষিজমি ধ্বসে পড়ছে এবং ইটের তৈরি সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোশারফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে দাবি করেন, তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের “ম্যানেজ” করেই এই কার্যক্রম পরিচালনা করছেন। তার এমন বক্তব্য এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনের অভিযোগ, জনদুর্ভোগ চরমে।

আপডেট সময় : ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬