মাদারীপুরের ডাসারে চলন্ত বাসে আগুন, নিহত ১
- আপডেট সময় : ০৩:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সাকুরা পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়। এ সময় লাফিয়ে বের হতে গিয়ে একযাত্রী নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি বাস। মাঝপথে কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে তেল নেন সুপারভাইজার। অসাবধানবশত তেল নেয়ার জায়গার ক্লিপটি খোলা থাকে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। এ সময় বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। মুহূর্তেই আগুন ধরে যায় পরিবহনটিতে। আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামার সময় এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ১২-০৪-২০২৬
মোবা:০১৭১১-০২৭৫১১




















