ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্ত দাবি বঞ্চিতদের। ‎কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপন্ন মানা হচ্ছেনা নিয়ম নীতি ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন

মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরের মধুখালী উপজেলার মহিষাপুর এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে দিনরাত ২৪ ঘণ্টা ভেকু দিয়ে মাটি উত্তোলন করে যাচ্ছে এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তোলিত মাটি বহনের জন্য সারাক্ষণ ট্রাক ও ট্রলি চলাচল করায় মধুখালী বাজারসহ আশপাশের সড়কগুলোর অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়ছে। বিশেষ করে ছোট ছোট গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বেড়েই চলেছে।

এলাকাবাসী জানান, অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে মধুখালী বাজারে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। ধুলাবালিতে পরিবেশ দূষিত হয়ে উঠেছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এছাড়া গভীর রাতেও ট্রাক ও ট্রলির বিকট শব্দে শিশুদের ঘুম ভেঙে যায়, সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ।

অভিযোগ রয়েছে, মধুখালী থানা ও বিভিন্ন প্রশাসনিক অফিসের সামনের রাস্তা দিয়েই প্রতিনিয়ত এসব ট্রাক চলাচল করছে, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

স্থানীয়দের দাবি, ফসলি জমির মাঝে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তারা ফরিদপুর জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এ অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে এলাকাবাসী স্বস্তি ফিরে পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে অবৈধ মাটি উত্তোলন: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬