ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর 

ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি গ্রামে মনিরুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী খন্দকার আফরোজা জামান পলি জানান, গত ৩০ এপ্রিল তারা বাড়ির দরজা-জানালা বন্ধ করে বাইরে বেড়াতে যান। ২ মে শনিবার আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন মূল দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখতে পান আলমারি ও ড্রয়ার ভাঙচুর করা হয়েছে এবং কাপড়চোপড় এলোমেলোভাবে বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তিনি আরও জানান, আলমারিতে থাকা প্রায় ৯০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের আংটি, নুপুরসহ অন্যান্য রুপার জিনিসপত্র এবং দোকানের বিক্রয়ের জন্য রাখা কিছু শাড়ি- কাপড় চুরি হয়ে গেছে।

খন্দকার আফরোজা জামান পলি বলেন, “আমাদের গ্রামের বাড়ি মধুখালী হলেও প্রায় তিন বছর আগে আমরা ডোমরাকান্দি এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করি। এর আগেও আমার দোকানে চুরি হয়েছে।”

এদিকে একই এলাকার বাসিন্দা ও শিক্ষিকা তানজিলা সুলতানা জানান, তিনিও আগে একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। তিনি বলেন, “আমি স্কুলে থাকাকালীন সময়ে আমার বাড়িতে চুরি করে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।”

স্থানীয় বাসিন্দা মিতু আক্তার, মজিবর রহমান ও মিনা বেগমসহ অনেকেই জানান, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম আতঙ্কে রয়েছেন। তাদের দাবি, চোরের উপদ্রবে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা অন্য এলাকা থেকে এসে এখানে বসবাস শুরু করায় তাদের বাড়িগুলোকে টার্গেট করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, এলাকায় নিয়মিত টহল জোরদার এবং চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি, না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। এব্যাপারে ভুক্তভোগী মনিরুজ্জামান কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬