ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকিবুল হাসান মিঠু,মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী রিপন মল্লিক নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে ভুক্তভোগীর পরিবার।অভিযুক্ত রিপন মল্লিককে গতকাল রাতে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত (১১ মে ২০২৬) সোমবার বিকালে নয় বছর বয়সী শিশু লাবিবা খাতুন দুধ আনতে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়ীতে যায়। সেদিন বাড়িতে কেউ না থাকায় কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে রিপন তার রান্না ঘরে ধর্ষণ করে বলে জানা যায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে।ধর্ষণের শিখার শিশু লাবিবা শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

এঘটনায় অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে মধুখালী থানা পুলিশ। আটক রিপন মল্লিকের পিতার নাম,দুলাল মল্লিক, গ্রাম,আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর, থানা,মধুখালী,জেলা,ফরিদপুর। রিপন মল্লিক দীর্ঘদিন ধরে পরিবারটির প্রতিবেশী হিসেবে বসবাস করে আসছে।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ 

আপডেট সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬