ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরের ভাঙ্গায় ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ মে সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভাঙ্গা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভামঞ্চে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের সভাপতিত্বে এবং উপসহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান ও ফারদিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিরু মুন্সি, সাংবাদিক এ.টি.এম ফরহাদ নান্নু, মজিবর মুন্সিসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সাধারণ মানুষের ভূমিসেবা প্রাপ্তিকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করেছে। ভূমি সংক্রান্ত সেবায় জনগণের হয়রানি কমানো, দুর্নীতি প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তারা।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গায় ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬