সংবাদ শিরোনাম ::
কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর
ফরিদপুর জেলা সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের যুবদল নেতা মোঃ সুমন শেখ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কৈজুরী ইউনিয়নবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই সুখে, শান্তিতে ও নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি কৈজুরীবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।























