ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: ৩ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরে বিএসটিআই, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে ৩টি মামলায় মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ফরিদপুর সদর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে দেখা যায়, গোয়ালচামট এলাকার ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস-এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রঘুনন্দনপুর সুইচগেট এলাকার ফ্রেশ ফ্লো ড্রিংকিং ওয়াটার-এর উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের গুণগত মানের লাইসেন্স না থাকায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে হেলিপোর্ট বাজারের মুফিজুদ্দিন শেখ স্টোর-এ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অনিবন্ধিত নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত চানাচুর ধ্বংস করা হয়।

এ সময় বন্ধু ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানকে গুণগত ও মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতিরেকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত না করার নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম মণ্ডল এবং ইনসানা তানজীন ইকো। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: ৩ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬