ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হাজী বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর শহরে খাদ্যের মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বিরিয়ানি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল বাজারের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।

অভিযান চলাকালে পাশাপাশি অবস্থিত দুইটি হাজি বিরিয়ানি প্রতিষ্ঠানের খাদ্য প্রস্তুতে ক্ষতিকর বিষাক্ত রং এবং অনুমোদনবিহীন কেউড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হাজী বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬