ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিপোর্টার: মোঃ তুহিনুর রহমান আনোয়ার

নাগরিকদের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৌর সুপার মার্কেট ও আশপাশের এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আহাদুজ্জামানসহ ফরিদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে রাস্তার পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত হওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা ও দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পৌর এলাকার সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা

আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬