ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত এবং হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং চিকিৎসা সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধের মজুত নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
মুক্তিযোদ্ধাদের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় হাসপাতালের জরুরি অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা রোগীদের ভোগান্তি কমাতে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও দালালমুক্ত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা গেলে ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর

আপডেট সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬