ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে নবনির্মিত চারতলাবিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী বেকার নারীদের মধ্যে প্রশিক্ষণের সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।সরকারি অবকাঠামোর উন্নয়ন এবং নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে।
দুপুরের দিকে শিবচর পৌর শহরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ডাক বাংলো ভবনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মোঃ শহিদুল হাসান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
​প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ শহিদুল হাসান খান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি শিবচরের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটছে। শিবচর উপজেলার বিএনপি নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে যুব সমাজের জন্য একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।ডাকবাংলো সরকারি অতিথি ও দায়িত্ব পালনে আসা কর্মকর্তাদের সাময়িক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শিবচরে নতুন ভবনটি চালু হওয়ায় সরকারি কাজে আগত অতিথিদের অবস্থানের সুবিধা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রম পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যান্য বক্তারা বলেন, অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী বেকার নারীদের হাতে প্রশিক্ষণের সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।এ উদ্যোগের মূল লক্ষ্য নারীদের হাতে কাজের দক্ষতা তুলে দেওয়া, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করা।
সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসে পোশাক তৈরি,পোশাক মেরামত, স্থানীয় বাজারে সেলাইসেবা প্রদান কিংবা ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ পেতে পারেন। প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও প্রাথমিকভাবে কাজ শুরু করতে সহায়ক হতে পারে।

বিশেষ করে বেকার ও সীমিত আয়ের পরিবারের নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসংস্থানের বিকল্প সুযোগ তৈরি করতে পারে। তবে এ ধরনের উদ্যোগের সুফল দীর্ঘস্থায়ী করতে প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, বাজারসংযোগ এবং উদ্যোগ পরিচালনার পরামর্শও গুরুত্বপূর্ণ।স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একদিকে আধুনিক ডাকবাংলো নির্মাণের মাধ্যমে সরকারি কাজে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সহায়তার মাধ্যমে তাঁদের কর্মমুখী করার চেষ্টা করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মোঃ সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কালাম মল্লিক, সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম,সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মো. হেমায়েত হোসেন খানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬