ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার 

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁতি দলের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নগরীর সিএমবি মোড়ে দলীয় কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর তাঁতি দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল নেতাকর্মীদের ঢল, পুরো অনুষ্ঠানজুড়েই ছিল আবেগ–অনুভূতিতে ভরপুর পরিবেশ।

সভাপতির বক্তব্যে কাজল বলেন, “আমাদের গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ তিন দশক ধরে দেশের মানুষের জন্য বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন। আজ তাঁর অসুস্থতায় পুরো দেশ শোকাহত। দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে।” তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে যারা নানা ষড়যন্ত্র করছে, তাদের অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় অতিথির বক্তব্যে শামীম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তাঁর সুস্থতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন। পরে দেশ–জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— মনসুর আলম স্বপন, মহানগর কৃষক দলের আহবায়ক শফিকুল জামান শামীম। মহানগর তাঁতি দলের সহ-সভাপতি সিয়াম, মহানগর তাঁতী দলের দপ্তর সম্পাদক ইলিয়াস ও মহানগর পাতিতলের প্রচার সম্পাদক দেওয়ান মিল্টন।

সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি মোশারফ হোসেন কাজল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক মিলন শেখ।

দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁতি দলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫