সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের তালমার মোড়ে কার্টুনে এক নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর বরিশাল মহাসড়কের পাশে তালমার মোড় মশাউজান নামক স্থানে ঔষধেের কার্টুনের মধ্যে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। ৬ এপ্রিল-২৫ রবিবার সকাল ৮ টায় স্হানীয় একজন মহিলা ঔষধের কার্টুন দেখতে পেলে লোকজনকে জানায় পরে রড সিমেন্টের দোকানদার সাদ্দাম হোসেন এসে দেখে কার্টুনের মধ্যে মৃত নবজাতক রয়েছে তারপরে নগরকান্দা থানা পুলিশকে অবহিত করলে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা এই নবজাতকের লাশ মহাসড়কের পাশে ফেলে রেখেছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি তবে এই নবজাতক শিশুকে যারা এভাবে ফেলে গেছে তাদের কোন সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগরকান্দা থানা পুলিশ।




















