ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকরা। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, মাদক নির্মূলসহ নানা সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে সবার বক্তব্য শ্রবণ করেন এবং জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, “সাংবাদিক ও পুলিশ সমাজের কল্যাণে পরস্পরের পরিপূরক শক্তি। আমরা একই উদ্দেশ্য নিয়ে কাজ করি—অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুন্দর সমাজ গঠন।” তিনি আরও বলেন, ফরিদপুর শহরকে যানজটমুক্ত করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি  গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় কাঠামোগত উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় তিনি মাদককে জিরো টলারেন্স নীতিতে রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক নির্মূলে কোনো প্রকার আপস নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।”

সৌজন্য সাক্ষাতের পুরো সময় জুড়ে সাংবাদিকরা বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের ভূমিকার প্রশংসা করে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ফরিদপুর গড়তে একযোগে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য এর আগে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ফরিদপুর পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫