ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা মধুখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৫ বছরের কারাদণ্ড শিবচরে রান্না করা খাবার খেয়ে পরিবারের ১০ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ  সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ভোধন  সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত  শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ ইং উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি অবস্থায় নিলয় কে উদ্ধার-অপহরণকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

ফরিদপুর–ঢাকা রুটে সূর্যমুখী পরিবহনের সুপার স্যালুন চেয়ার কোচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৫৪৮ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ঐতিহ্যবাহী ফরিদপুরের স্বনামধন্য সূর্যমুখী পরিবহনের সুপার স্যালুন চেয়ার কোচ সার্ভিস বর্তমানে ফরিদপুর–ঢাকা রুটে যাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফরিদপুর নতুন বাসটার্মিনাল থেকে নিয়মিতভাবে সূর্যমুখী পরিবহনের একঝাঁক আধুনিক সুপার স্যালুন চেয়ার কোচ ঢাকা সায়দাবাদ ও যাত্রাবাড়ী রুটে চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আরামদায়ক যাত্রা ও সাশ্রয়ী ভাড়ার কারণে যাত্রী সাধারণের কাছে এই সার্ভিসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাসে ভ্রমণকালে একাধিক যাত্রীর সঙ্গে আলাপ করে জানা যায়, মাত্র ৩০০ টাকা ভাড়ায় ঢাকা পৌঁছানো সম্ভব হওয়ায় তারা সন্তুষ্ট। আরামদায়ক আসন, পরিপাটি পরিবেশ ও সময়ানুবর্তিতার কারণে এই সার্ভিসটি যাত্রীদের আস্থা অর্জন করেছে।

যাত্রীদের একজন বলেন, “স্বল্প ভাড়ায় আরামদায়ক সার্ভিস পাওয়া যাচ্ছে—এটা আমাদের জন্য বড় স্বস্তির।” আরেক যাত্রী জানান, “এই রুটে এমন মানসম্মত সার্ভিস আগে তেমন ছিল না। সূর্যমুখী পরিবহন আমাদের প্রত্যাশা পূরণ করেছে।”

এ বিষয়ে সূর্যমুখী পরিবহনের তত্ত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান উজ্জলের সঙ্গে কথা হলে তিনি বলেন, “যাত্রীসেবাই আমাদের মূল লক্ষ্য। যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করেই আমরা কম ভাড়ায় উন্নতমানের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই উপকৃত হন।”

তিনি আরও জানান, ফরিদপুর নতুন বাসটার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম ট্রিপ ছাড়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে বিকাল ৫-১৫ মিনিট পর্যন্ত মোট ১০ টি টিপ ছাড়া হয় তবে পর্যায়ক্রমে আরো টিপ বাড়ানো হতে পারে বলে কতৃপক্ষ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর–ঢাকা রুটে সূর্যমুখী পরিবহনের সুপার স্যালুন চেয়ার কোচ

আপডেট সময় : ০৭:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫