ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ, ফরিদপুর-১ এ উদ্দীপনা ছড়িয়ে পড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-১ (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, প্রবীণ রাজনীতিবিদ ও জনবান্ধব নেতা আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর সুযোগ্য বড় ছেলে ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল ইসলাম (সানি)।
রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) নির্ধারিত সময়ে রাজধানীতে অবস্থিত সংশ্লিষ্ট দপ্তর থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সন্জয় সাহা, বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন দেওয়ান, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা এ সময় বলেন, আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফরিদপুর-১ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি সব সময় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দল ও জনগণের কাছে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।
তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য খন্দকার নাসিরুল ইসলামের মতো অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে নেমে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল ইসলাম (সানি) বলেন, তাঁর পিতা সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে আসছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি যে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত সম্মানের। ফরিদপুর-১ আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া পেলে বিজয় নিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ, ফরিদপুর-১ এ উদ্দীপনা ছড়িয়ে পড়ল

আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫