ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

নড়াইলের রায়গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাসেল মোল্লা নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায় গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবিত্রী রানীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার ছেলেদের আয়োজনে নিজ বাসভবনে এ মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়। মতুয়া বিনোদ বিশ্বাসের সভাপতিত্বে ও মতুয়া অলোক পান্ডের পরিচালনায় এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাবু মোল্লা।শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিলন বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া রাম পাল, মতুয়া মুকুল পাগল,মতুয়া মিলন বিশ্বাস, মতুয়া সুজিত বিশ্বাস,মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া মিত্র বিশ্বাস, মতুয়া লিঠান বিশ্বাস, সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নড়াইলের রায়গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫