ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

ফরিদপুরে টি এম এস এস কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন কমলাপুর মৃধাবাড়ী এলাকায় ৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তিন কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মারধর, ভাঙচুর ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আশিকুর রহমান কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গোয়ালচামট এলাকায় পরিচালিত টিএমএসএস সমিতির এক সদস্য পূর্বে নেওয়া ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করেই পুনরায় এক লাখ টাকা ঋণের দাবি জানান। সমিতির নীতিমালা অনুযায়ী নতুন ঋণ দিতে অস্বীকৃতি জানালে ওই সদস্য ও তার সহযোগীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
ঘটনার দিন সকালে সমিতির ফিল্ড অফিসার জয় মন্ডল নিয়মিত সাপ্তাহিক কেন্দ্র বৈঠকে গেলে অভিযুক্তরা তার কাছে আবারও ঋণের দাবি তোলে। ঋণ দেওয়া সম্ভব নয় জানালে তাকে গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে।
পরে বিষয়টি জানতে পেরে সমিতির আরও দুই কর্মকর্তা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং এক কর্মকর্তার কাছ থেকে সমিতির আদায়কৃত নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
হামলার একপর্যায়ে আশিকুর রহমান নামে এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে টি এম এস এস কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৩:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬