ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নওগাঁ ও জয়পুরহাট জেলার ০৯টি সংসদীয় আসনের ১৬টি উপজেলায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল সাড়ে ২টার দিকে বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ টাকা।
এছাড়াও ৫ ফেব্রুয়ারি ২০২৬ ভোর সাড়ে ৩টার দিকে কালুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ধরা হয়েছে ২০ লাখ ৮০ হাজার টাকা।
দুটি অভিযানে সর্বমোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬