ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজের ৬ দিন পর আইরিন আক্তার কবিতা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার পূর্ব বাখুন্ডা এলাকার পাশের পশ্চিম পাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল পূর্ব বাখুন্ডা আদর্শ গ্রাম এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন ২৫ এপ্রিল তার পিতা বাকা মিয়া বিশ্বাস কোতোয়ালী থানায় একটি জিডি করেন। এরপর থেকেই শিশুটিকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ও দুলাল মোল্লা কলাবাগানে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে একটি শিশুর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা ঘটনাস্থলে এসে পোশাক দেখে মরদেহটি আইরিন আক্তার কবিতার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, নিখোঁজের ঘটনার প্রেক্ষিতে পুলিশ আগে থেকেই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছিল। মরদেহ উদ্ধারের পর তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার 

আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬