ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ ফরিদপুরে ছালাম বেপারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসক কর্তৃক ইজারা বুঝিয়ে দেওয়ার আগেই মধুমতী নদীতে বালু উত্তোলনে- মশগুল খন্দকার নাসিরুল ইসলাম  ফরিদপুরের ভাঙ্গায় ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত। ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: ৬ মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা

নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণার ডাঙ্গী গজারিয়া কোলপাড় আল হেলাল জামে মসজিদের মাঝামাঝি এলাকায় দীর্ঘদিন ধরে দিন-রাত অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে হারুন নামে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, হারুনের নেতৃত্বে শুধু গজারিয়া এলাকাতেই নয়, রামনগর ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নে বছরের পর বছর ধরে একাধিক স্থানে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। এছাড়াও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় তার আরও কয়েকটি মাটি কাটার সাইট রয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে স্থানীয় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন-রাত ট্রাক ও ট্রলি চলাচলের ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছোট ছোট শিশুদের রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গভীর রাত পর্যন্ত ট্রলি ও ভেকুর বিকট শব্দে শিশুদের ঘুম ভেঙে যায়। এছাড়া অতিরিক্ত ধুলাবালির কারণে বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত হারুনকে দ্রুত আইনের আওতায় এনে মাটি কাটা বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ আরও চরম দুর্ভোগের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় রাতভর অবৈধ মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ স্থানীয়রা

আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬